দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরানের পথে রয়েছেন। এর আগে গত তিন দিন ধরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই সফরকে দুইভাবে দেখা যেতে পারে। একদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় এবার সেনাপ্রধানকে পাঠানো হয়েছে। অন্যদিকে, আলোচনা ইতিবাচক হওয়ায় সম্ভাব্য কোনো সমঝোতা চূড়ান্ত করতেই আসিম মুনির তেহরান যাচ্ছেন।
সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের ধারণা, আসিম মুনিরের এই সফর ইতিবাচক বার্তা বহন করছে। এর আগে ইরান সফরে গিয়ে তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেই নয়, দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছিলেন।
সেই বৈঠকে তিনি শান্তি চুক্তির কৌশলগত গুরুত্ব তুলে ধরতে সক্ষম হয়েছিলেন বলেও বিশ্লেষকদের দাবি।
সূত্র: আল জাজিরা
এমএস/