দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন ‘চুক্তি করতে মরিয়া’ হয়ে উঠেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আমাদের। ভেনেজুয়েলায় আমরা যা করেছি, ইরানেও তা দেখিয়েছি।’
ইরান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইরান চুক্তি করতে মরিয়া। দেখা যাক কী হয়। তবে আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না।’
সূত্র: আল জাজিরা
এমএস/