দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে একটি বিশাল আকৃতির ষাঁড়কে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ২৫ মণ ওজনের এই গরুটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামের ফাহিয়ান অ্যাগ্রো ফার্মে রাখা দুই বছর বয়সী এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গরুটি কিনলে ক্রেতাকে উপহার হিসেবে একটি খাসি ছাগল দেওয়া হবে।
খামার সূত্রে জানা যায়, দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা গরুটিকে নিয়মিত ঘাস, খড়, ভুট্টা ও দানাদার খাবার খাওয়ানো হয়। পাশাপাশি প্রতিদিন গোসলসহ বিশেষ যত্ন নেওয়া হয়।
ফাহিয়ান অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলা জানান, ২০২৩ সালে শখের বশে একটি গরু দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তা বড় পরিসরে বিস্তৃত হয়েছে। খামারে বর্তমানে ৬০টির বেশি গরু ছিল, যার মধ্যে ইতোমধ্যে ৩০টি বিক্রি হয়েছে। এবারের ঈদে প্রায় এক কোটি টাকার পশু বিক্রির আশা করছেন তিনি।
জে আই
তিনি আরও জানান, তার এই উদ্যোগের পেছনে স্বামী মো. সুমন খান এবং বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম ফারুক তালুকদারের অনুপ্রেরণা রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই গরুর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় খামারে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। দূর-দূরান্ত থেকে অনেকে গরুটি দেখতে আসছেন, ছবি ও ভিডিও তুলছেন।
স্থানীয়দের ভাষ্য, কোরবানির ঈদকে ঘিরে বড় আকৃতির পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামের গরুগুলো প্রতি বছরই আলাদা আগ্রহ তৈরি করে।
জে আই