দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান রাজ্যপাল আর. এন. রবি।
শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান।
নতুন সরকারের মন্ত্রী হিসেবেও শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর প্রথমে শপথ নেন দিলীপ ঘোষ। এরপর পর্যায়ক্রমে অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবারের নির্বাচনে দলটি ২০৭টি আসনে জয় পেয়ে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
এছাড়াও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ ভারতের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।
এমএস/