• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলি, পাল্টা গুলিতে সন্দেহভাজন আহত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ মে ২০২৬, ১১:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ‘সন্দেহজনক’ ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গতকাল সোমবার নিরাপত্তা সংস্থাটির কর্মকর্তারা এমন দাবি করেছেন।

ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত হন।

এই ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে ‘লকডাউন’ জারি করা হয়েছিল। সেখানে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হয়নি।

হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা টহলে থাকা কর্মকর্তারা ওই ‘সন্দেহজনক’ ব্যক্তিকে শনাক্ত করেন। সিক্রেট সার্ভিসের উপ পরিচালক ম্যাথিউ কুইন বলেছেন, ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে সন্দেহ করা হচ্ছিল।

এক সংবাদ সম্মেলনে কুইন বলেন, সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা কাছে আসতেই সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে এবং তাঁদের দিকে গুলি চালায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কু্ইন আরও বলেন, ঘটনার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়ি বহর ওই এলাকা দিয়ে পার হয়েছে। তবে ভ্যান্সের গাড়ি বহরের কাছে যাওয়ার কোনো ইচ্ছা ওই সন্দেহভাজন ব্যক্তির মধ্যে ছিল কিনা–সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির গুলিতে এক কিশোর পথচারী আহত হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুইন সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তিকে দেখে সিক্রেট সার্ভিসের সদস্যদের সন্দেহ হয়েছিল। কারণ, তাঁকে দেখেই মনে হচ্ছিল যে তাঁর কাছে অস্ত্র আছে। সন্দেহভাজন ব্যক্তি হোয়াইট হাউসের সীমানার বাইরে ছিলেন।

গত মাসের শেষ দিকে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়। ওই নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। এর জেরে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

সোমবারের ঘটনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সম্প্রতি হওয়া ‘অন্যান্য হামলাচেষ্টার’ সঙ্গে সম্পর্কিত কিনা—এমন প্রশ্ন করা হলে ম্যাথিউ কুইন বলেন, ‘প্রেসিডেন্টকে নিশানা করতে এটা করা হয়েছিল কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমরা এ ঘটনার উদ্দেশ্য খুঁজে বের করব।’

আরও পড়ুন

হরমুজ পার হওয়ার মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়ার ঘোষণা ইরানের

সন্দেহভাজনের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ম্যাথিউ কুইন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ এই ঘটনার তদন্ত করছে।

কে

  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
সৌদি রাজধানীতে জরুরি সতর্কতা জারি
সৌদি রাজধানীতে জরুরি সতর্কতা জারি
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
ভাতিজাদের হামলায় চাচা নিহত
ভাতিজাদের হামলায় চাচা নিহত
সৌদিতে হামলার জেরে ১৮৬ ফ্লাইট স্থগিত
সৌদিতে হামলার জেরে ১৮৬ ফ্লাইট স্থগিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X