দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্কবার্তা জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করা হয়। এর একদিন আগেই রিয়াদের একটি বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জারি করা সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি ঘরের ভেতরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়। একই সঙ্গে জানালা ও দরজা থেকে দূরে থাকতে এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, এলাকায় শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি রয়েছে। তবে পরবর্তী সময়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই সতর্কতা প্রত্যাহার করা হয়।
এর আগে রোববার হুতি বিদ্রোহীরা রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি হামলার চেষ্টার শিকার হয়েছিল।
গত কয়েক মাসে আরামকোর বিভিন্ন স্থাপনায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে তেলবাহী ট্যাংকার, তেল শোধনাগার, তেল সংরক্ষণাগার ও কোম্পানিটির সদর দপ্তর। তথ্যসূত্র: এএফপি
এমজে