দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেলের দরপতন ও মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মার্কিন মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য এবং ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান সম্পর্কে নতুন বার্তার অপেক্ষায় রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৯ ডলারে পৌঁছেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইরানের প্রতি ট্রাম্পের আপসকামী মনোভাবের ফলে তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর ফলে মূল্যবান ধাতুর বাজারে এতদিন যে মূল্যস্ফীতির চাপ ছিল তা কিছুটা কমেছে। পাশাপাশি ডলারের মানও কিছুটা শিথিল হয়েছে।’
ওয়াটারার যোগ করেন, ‘মূল্যস্ফীতি বাড়লে ফের শক্তিশালী হতে পারে ডলার। এতে করে ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে, যার ফলে ফের চাপে পড়বে স্বর্ণ।’
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ৩১ ডলার, প্ল্যাটিনাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫৫৬ দশমিক ১৪ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪৪ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
কে