দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। এবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করার যে কোনো মার্কিন প্রচেষ্টাকে ‘কঠোর জবাবের’ মুখোমুখি হতে হবে।
ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে জাভানি বলেন, ট্রাম্পের বর্তমান সমস্যা হলো হরমুজ প্রণালি উন্মুক্ত করা। ৪০ দিনের যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে তিনি প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি।
তিনি বলেন, মার্কিন নেতা ইরানের ওপর ‘চাপ প্রয়োগ’ করে এই জলপথটি উন্মুক্ত করার চেষ্টা করছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, এর অর্থ হলো আমেরিকা আর কোনো পরাশক্তি নয়, এটি একটি পরাশক্তির মুখোমুখি হয়েছে। আমেরিকার ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হবে।
জাভানি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা তার শক্তির পরীক্ষা নেবে, তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে। সূত্র: আল–জাজিরা।
কে