দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ভাতিজাদের বাড়িতে আগুন দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আলী ওই গ্রামের মৃত টন মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিন্নাত আলীর সঙ্গে তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জসিমসহ কয়েকজন জিন্নাত আলীকে কিল-ঘুষি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ভাতিজাদের বাড়িতে অগ্নিসংযোগ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে আই