দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, প্রায় ২২ কোটি মার্কিন ডলার মূল্যের তেল বহনকারী একটি ইরানি সুপার ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে গেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি বৃহৎ তেলবাহী জাহাজ, যা ১.৯ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজর এড়াতে সক্ষম হয়েছে।
ট্যাংকারটির নাম ‘হিউজ’ (নম্বর ৯৩৫৭১৮৩) হিসেবে শনাক্ত করা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় আগে এটি শেষবার দেখা যায় শ্রীলঙ্কার উপকূলের কাছে। বর্তমানে জাহাজটি ইন্দোনেশিয়ার লোমবক প্রণালি দিয়ে রাউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
মেরিটাইম ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রার পর থেকে জাহাজটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) সংকেত প্রেরণ বন্ধ রেখেছে।
/অ