দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জার্মানি থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে পেন্টাগন।
তবে এ প্রত্যাহারের পরও দেশটিতে ৩০ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করবে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, জার্মানিতে স্থায়ীভাবে অবস্থানরত সক্রিয় মার্কিন সেনার সংখ্যা ছিল ৩৬ হাজার ৪৩৬ জন।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘প্রায় ৫ হাজার সেনা জার্মানি থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব।’ তিনি জানান, ইউরোপে সামরিক উপস্থিতি পর্যালোচনা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জার্মানি থেকে সেনা সরানোর বিষয়টি ‘পর্যালোচনা ও মূল্যায়ন’ করা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমালোচনা করার পরই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফ্রিডরিখ মের্ৎস বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে এবং যুদ্ধ শেষ করার কার্যকর কৌশল নেই—এ অভিযোগও তোলেন তিনি।
এর আগে ২০২০ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে, অ্যাঙ্গেলা মের্কেল জার্মানির চ্যান্সেলর থাকাকালে, ট্রাম্প জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানোর হুমকি দিয়েছিলেন।
সূত্র: সিএনএন
এমএস/