দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল ২২৬টির বেশি আসনে জয়ী হয়ে আবারও সরকার গঠন করবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ দাবি করেন।
বুথফেরত সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকার আভাস প্রসঙ্গে তিনি বলেন, এসব সমীক্ষা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করে এই ধরনের ফলাফল দেখানো হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের আচরণ নিয়ে তার দলের কর্মীরা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তিনি উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি দলের কর্মীদের উদ্দেশে গণনা কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি আরও দাবি করেন, অতীত নির্বাচনেও একই ধরনের সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছিল এবং এবারও জনগণের ভোটেই প্রকৃত ফল নির্ধারিত হবে।
এমএস/