দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সাবেক শাহর পুত্র রেজা পাহলভি পশ্চিমা দেশগুলোর প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মানির বার্লিন সফরে তিনি এ আহ্বান জানান।
বার্লিনে সংবাদ সম্মেলনে পাহলভি বলেন, ইরানে পরিবর্তন এখন সময়ের ব্যাপার। তবে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব দর্শকের ভূমিকায় থাকলে আরও প্রাণহানি ঘটবে।
তিনি ইউরোপের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলে বলেন, তেহরান সরকারের দমন-পীড়নের মুখে ইউরোপ কার্যকর অবস্থান নেয়নি।
জার্মান সরকার তার সঙ্গে বৈঠক না করায় ক্ষোভও প্রকাশ করেন পাহলভি। চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎস সরকারের এই অবস্থানকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা কার সঙ্গে কথা বলবে।
পাহলভির উপস্থিতিতে বার্লিনে তার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ হয়। এ সময় তার দিকে লাল রঙের তরল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নির্বাসিত পাহলভি সাম্প্রতিক বছরগুলোতে সম্ভাব্য বিরোধী নেতা হিসেবে আলোচনায় এলেও ইরানের বিরোধী শিবিরে বিভক্তি এবং তার প্রকৃত জনসমর্থন নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে ইউরোপীয় দেশগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করেছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার মধ্যে পাহলভির এই আহ্বান নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিতে পারে।
এমএস/