দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত সহিংসতা ও অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ দফায় ভোট পড়েছে ৯৫ দশমিক ৩৪ শতাংশ। মোট ভোটার ছিল ৩ কোটি ৬০ লাখের বেশি। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মালদাসহ কয়েকটি এলাকায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও জাল ভোটের অভিযোগ ওঠে।
মুর্শিদাবাদের নওদায় আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীরের বহরে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার ঘটনাও আলোচনায় আসে।
বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের ওপর হামলা, বুথ জ্যাম, ইভিএমে ত্রুটি এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেখা যায়। ভোট শুরুর সাত ঘণ্টার মধ্যেই কমিশনে শত শত অভিযোগ জমা পড়ে।
তবে অনেক স্পর্শকাতর এলাকাতেও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। নন্দীগ্রাম, কোচবিহার ও খড়্গপুরে দীর্ঘ লাইনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে গরমে অসুস্থ হয়ে ভোট দিতে গিয়ে চার ভোটারের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের উচ্চ উপস্থিতি এই নির্বাচনে বড় রাজনৈতিক বার্তা বহন করতে পারে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল।
এমএস/