দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক সক্ষমতার ওপর হামলার নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানা গেছে।
সূত্রগুলো বলছে, মার্কিন সামরিক কর্মকর্তারা ‘ডায়নামিক টার্গেটিং’ কৌশলে হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগর ঘিরে ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা প্রস্তুত করছেন।
সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে দ্রুতগতির হামলাকারী নৌযান, মাইন পাতা জাহাজ এবং ইরানের অন্যান্য অসমমিত সামরিক সম্পদ, যেগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথে চাপ তৈরি করে আসছে তেহরান।
জানা গেছে, আগের হামলাগুলোতে ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুর দিকে বেশি নজর থাকলেও নতুন পরিকল্পনায় কৌশলগত জলপথকেন্দ্রিক আরও নিবিড় সামরিক অভিযান বিবেচনায় রাখা হয়েছে।
এছাড়া ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশ এখনও অক্ষত রয়েছে বলেও আশঙ্কা রয়েছে। ছোট নৌযান ব্যবহার করে জাহাজে হামলার সক্ষমতাও মার্কিন পরিকল্পনাকে জটিল করে তুলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে জ্বালানি অবকাঠামোসহ দ্বৈত-ব্যবহারযোগ্য স্থাপনাতেও হামলার বিকল্প বিবেচনায় রয়েছে, যাতে ইরানকে আলোচনায় ফেরাতে চাপ সৃষ্টি করা যায়।
এদিকে আলোচনায় বাধা সৃষ্টি করছে—এমন অভিযোগে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করেও বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/