দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে অংশ নিয়ে সেই অভিযান ঘিরে বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার লাভের অভিযোগে এক মার্কিন বিশেষ বাহিনীর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, গোপন তথ্য ব্যবহার করে তিনি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম পলিমার্কেটে বাজি ধরেন এবং সেখান থেকে ৪ লাখ ডলারের বেশি মুনাফা করেন।
অভিযোগপত্র অনুযায়ী, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত তিনি ১৩টি বাজি ধরেন। এসব বাজির শেষটি ছিল মাদুরো আটক অভিযানের কয়েক ঘণ্টা আগে। পরে মুনাফার অর্থ বিদেশি ক্রিপ্টো ভল্টে সরিয়ে গোপন করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
ফোর্ট ব্র্যাগে কর্মরত এই সেনা সদস্যের বিরুদ্ধে গোপন সরকারি তথ্যের অপব্যবহার, জালিয়াতি ও আর্থিক অপরাধসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। নর্থ ক্যারোলিনায় তার প্রথম আদালত হাজিরা হওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় পৃথক দেওয়ানি অভিযোগও করেছে কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি)। পলিমার্কেট জানিয়েছে, সন্দেহজনক লেনদেন শনাক্তের পর তারা বিষয়টি বিচার বিভাগকে জানিয়েছে এবং তদন্তে সহযোগিতা করেছে।
সূত্র: সিএনএন
এমএস/