দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদক সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এখনো নিজ দেশের প্রেসিডেন্ট তিনি। অপহরণ করা হয়েছে বলেও দাবি করেন মাদুরো।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালতে তোলা হলে শুনানিকালে বিচারকের কাছে এ কথা বলেন।
৬৩ বছর বয়সী মাদুরো অনুবাদকের মাধ্যমে বিচারকের কাছে বলেন, ‘আমি নির্দোষ। আমি দোষী নই। আমি একজন সৎ মানুষ। আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট।’
এই মন্তব্যের আগে তাকে ম্যানহাটন ফেডারেল কোর্টে ডিস্ট্রিক্ট জজ আলভিন হেলারস্টাইন থামিয়ে দেন।
মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও অভিযোগ অস্বীকার করেন। পরে আদালত আগামী ১৭ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করে।
এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হাতে-পায়ে শিকল এবং বন্দির পোশাক পরিয়ে আদালতে তোলা হয়। সেখানে তিনি দাবি করেন, তাকে ‘অপহরণ করা হয়েছে’ এবং তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তিনি হেডফোনের মাধ্যমে অনুবাদক শুনছিলেন, যখন বিচারক হেলারস্টাইন অভিযোগের সারমর্ম উপস্থাপন করছিলেন।
মাদুরোর বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্তর্জাতিক ড্রাগ কার্টেলের সঙ্গে কোকেইন পাচারের একটি নেটওয়ার্ক পরিচালনা করেন। তার বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ তুলেছে মার্কিন প্রসিকিউশন। সেগুলো হলো: নারকো-টেররিজম, কোকেইন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের মালিকানা।
যদিও মাদুরো দীর্ঘদিন ধরে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার মতে, এগুলো ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডারের ওপর সাম্রাজ্যবাদী নকশার ষড়যন্ত্র।
এবি/