দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের মালিকানাধীন সম্পদ জব্দ করেছে সুইজারল্যান্ডের সরকার। ধারণা করা হচ্ছে, জব্দকৃত এসব সম্পদের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২২ হাজার কোটি টাকা) বেশি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সম্পদ যাতে দেশ থেকে সরিয়ে নেওয়া না যায়, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসি
সংবাদমাধ্যমটি জানায়, ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয়— এসব সম্পদ অবৈধভাবে অর্জিত, তাহলে সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে সুইজারল্যান্ড।
২০১৮ সাল থেকেই ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সুইজারল্যান্ড। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পদ জব্দ এবং ৫৪ জন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা।
মাদুরোর সুইজারল্যান্ডে ঠিক কী ধরনের সম্পদ রয়েছে, তা স্পষ্ট নয়। তবে ২০২১ সালে একটি সুইস পত্রিকায় প্রকাশিত ফাঁস হওয়া নথির ভিত্তিতে বলা হয়, সুইস কৌঁসুলিরা এমন কিছু ব্যাংক হিসাব শনাক্ত করেছিলেন, যেখানে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২২ হাজার কোটি টাকা) জমা ছিল—যা ভেনেজুয়েলায় সরকারি তহবিল আত্মসাতের মাধ্যমে অর্জিত হতে পারে।
আজ ঘোষিত এই সম্পদ জব্দের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার বছর ধরে বলবৎ থাকবে বলে জানায় বিবিসি।
এবি/