দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ইরান বিশ্বকাপে খেলতে পারবে না—এমন জল্পনা সঠিক নয়। এমনকি ইরানের জায়গায় ইতালি খেলবে বলেও যে আলোচনা চলছে, তা ভিত্তিহীন বলে ইঙ্গিত দেন তিনি।
রুবিওর ভাষ্য, ইরান অংশ না নিলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, ইরানি ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই। তবে প্রতিনিধি দলের সঙ্গে কারা আসবে, সেটি নিয়ে উদ্বেগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অ্যাথলেটদের নিয়ে সমস্যা নেই। কিন্তু আইআরজিসি সংশ্লিষ্ট কেউ সাংবাদিক বা প্রশিক্ষক পরিচয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক, সেটা গ্রহণযোগ্য নয়।’
রুবিওর এ বক্তব্যের পর বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি
এমএস/