দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে পাকিস্তানের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে।
পাকিস্তানের জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিনিধিদলে দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেওয়া এবং দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা নিয়ে তেহরানে গেছে। এর আগে গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন বলে তার দপ্তর জানিয়েছে।
সূত্র: বিবিসি
/অ