দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশের ঘোষণা দিয়েছে।
শনিবার হুতিদের এক বিবৃতিতে বলা হয়, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর সহায়তায় দক্ষিণ ফিলিস্তিনে অবস্থিত ইসরায়েলের সংবেদনশীল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সামরিক অভিযান পরিচালনা করেছে।’
এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে তারা শনাক্ত করেছে এবং সেটি প্রতিহত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে তাদের মিত্রদের ওপর চলমান সামরিক হামলা, অবকাঠামো ধ্বংস এবং ‘গণহত্যা’ হিসেবে বর্ণিত ঘটনাগুলোর জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
এর আগে হুথিদের এক কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা আরও বাড়ালে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে তাদের সংগঠন প্রস্তুত রয়েছে।
এদিকে হুথিদের তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মনসুর জানান, ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়া একটি ‘কার্যকর বিকল্প’ হিসেবে বিবেচনায় রয়েছে। এই প্রণালীটি লোহিত সাগরকে বৈশ্বিক বাণিজ্যিক নৌপথের সঙ্গে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পথ।
সূত্র- সিএনএন
এমএস/