দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লোহিত সাগর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সরিয়ে নেওয়া হচ্ছে। জাহাজটিতে আগুন লাগার ঘটনায় নাবিক আহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হওয়ায় মেরামতের জন্য গ্রিসের ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছে।
দীর্ঘ ৯ মাস ধরে বিভিন্ন সাগরে মোতায়েন থাকা এই রণতরীটি সম্প্রতি ইরানবিরোধী সামরিক কার্যক্রমে সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছিল।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগার পর প্রায় ২০০ জন নাবিক ধোঁয়াজনিত সমস্যায় চিকিৎসা নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগে এবং এতে প্রায় ১০০টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় অন্তত একজন নাবিক আহত হয়েছেন, যাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। আরেক সূত্রে জানা গেছে, আরও দুজন নাবিক প্রাণঘাতী নয় এমন আঘাতে চিকিৎসা নিয়েছেন।
প্রাথমিকভাবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, আগুনে জাহাজটির চালনা ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং এটি সচল রয়েছে।
চার হাজারের বেশি নাবিক বহনকারী এই রণতরীটিতে দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে টয়লেট ব্যবস্থায় ত্রুটির কারণে ভোগান্তির খবরও পাওয়া গেছে।
এমএস/