দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের হুতিরা পুরো লোহিত সাগরের উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সংগঠনটির প্রশংসা করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। তিনি ইয়েমেনের এই অবস্থানকে ‘সাম্রাজ্যবাদী আধিপত্যের’ বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি বলেন, ‘এমন এক সময়ে, যখন কিছু আঞ্চলিক শাসক ফাঁকা প্রতিশ্রুতির বিনিময়ে সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন, তখন ইয়েমেন পুরো অঞ্চলের হয়ে সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে আছে।’
সৌদি আরবের আরোপ করা এক দশকের অবরোধের মুখেও ইয়েমেন ‘নতিস্বীকার করেনি’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইয়েমেনের এই প্রতিরোধ প্রমাণ করে, সার্বভৌমত্ব বিক্রির জন্য নয়।’
ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোও প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেন আজিজি। তিনি বলেন, ‘হিজবুল্লাহ, হামাস এবং ইরাকি প্রতিরোধও নির্ধারিত সময়ে তাদের চূড়ান্ত জবাব দেবে।’
সূত্র: আল-জাজিরা
/অ