দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির শীর্ষ দুই নেতার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
বুধবার ভোরে তেলআবিব ও জেরুজালেমে আকাশে বিস্ফোরণের ঝলক দেখা যায়। তেলআবিবে ক্লাস্টার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তেলআবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। একটি আবাসিক সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়া এবং একটি গাড়িতে আগুন লাগার ঘটনাও দেখা গেছে।
জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের শেল পড়ে মধ্য ইসরায়েলে দুইজন নিহত হয়েছেন। তেলআবিবের উত্তরের বেনি ব্রাক শহরে আরও একজন আহত হয়েছেন।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘তীব্র’ হামলা চালিয়েছে এবং দ্রুতগতির আঘাত হেনেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একাধিক ক্ষুদ্র বোমা বহনে সক্ষম।
তারা দাবি করেছে, মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানির নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/