দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব তেহরানে হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে তেহরানে চালানো হামলায় এই হত্যাকাণ্ড ঘটে। এটিকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
কাটজ জানান, চলমান যুদ্ধে বিভিন্ন ফ্রন্টে ‘গুরুত্বপূর্ণ চমক’ দেখা যেতে পারে এবং সংঘাত আরও বাড়ানো হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ইরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রক্রিয়া সহজ করা হয়েছে।
তিনি আরও বলেন, উপযুক্ত গোয়েন্দা তথ্য ও সুযোগ পেলেই অতিরিক্ত অনুমোদন ছাড়াই ইরানের যেকোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের দাবি নিশ্চিত করা হয়নি।
সূত্র: সিএনএন
এমএস/