দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি পুনরায় খুলে রাখতে মিত্র দেশগুলোর সহায়তা চাওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের ওপর বড় আকারের হামলা চালিয়েছে এবং নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছে, অন্যদিকে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ পর এখন হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশগুলোর সহায়তা চাইছে।
আরাঘচি বলেন, ‘তারা বড় ধরনের হামলা চালিয়েছে এবং আবারও নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছে। এখন যুদ্ধ শুরুর প্রায় ১৫ দিন পর তারা হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশের সহায়তা চাইছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিতে প্রণালিটি খোলা আছে। তবে যারা আমাদের দেশের বিরুদ্ধে অন্যায় আগ্রাসন চালিয়েছে এবং আমাদের শত্রু, তাদের জন্যই এটি বন্ধ।’
সূত্র: সিএনএন
এমএস/