দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে চলমান স্থল অভিযান আরও সম্প্রসারণ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লিতানি নদীর দক্ষিণে সরিয়ে নেওয়া বাসিন্দাদের ফেরত যেতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘দক্ষিণ লেবাননের লক্ষাধিক বাসিন্দা যারা ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বা এলাকা ছেড়ে যাচ্ছে, তারা লিতানি নদীর দক্ষিণের এলাকায় ফিরতে পারবে না যতক্ষণ না উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।’
হিজবুল্লাহ লেবানন থেকে ছয়টি রকেট ছোড়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়। এর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা শুরু করে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৮৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০৭ জন শিশু রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, সীমান্তবর্তী এলাকায় ‘হুমকি দূর করা’ এবং উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সুরক্ষার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থল অভিযান শুরু করেছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে সীমান্তঘেঁষা লেবাননের গ্রামগুলোতে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, গাজায় যেভাবে অবকাঠামো ধ্বংস করা হয়েছে, একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে লেবাননেও।
সূত্র: সিএনএন
এমএস/