দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্তুগালে বসবাসরত চট্টগ্রামবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের ইফতার মাহফিল।
রাজধানী লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের প্রায় ১৫০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে পর্তুগালে কয়েক হাজার চট্টগ্রামবাসী বসবাস করছেন। তাদের সবাইকে একটি প্ল্যাটফর্মের আওতায় এনে একত্রিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কমিউনিটি, সমাজ এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং ‘কাজা দো বাংলাদেশ’-এর নেতৃবৃন্দ। এছাড়াও পর্তুগালে কার্যরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে চট্টগ্রামবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
আরএ