• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

চট্টগ্রাম ব্যুরো
  ১২ নভেম্বর ২০২৬, ২২:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা টেকনোফেস্টে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’কে এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের মেধার কোনো সীমা নেই। প্রযুক্তিতে আমরা যতটুকু পিছিয়ে আছি, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা সেই ঘাটতি পূরণ করবে। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।’

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চুয়েটের দলটি। প্রতিযোগিতার জন্য তারা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরির প্রকল্প হাতে নিয়েছে। গবেষণা ও প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তা করতেই জেলা প্রশাসন এই অনুদান দিয়েছে।

‘মেধার বিকাশ ও প্রযুক্তির অগ্রযাত্রায় জেলা প্রশাসন চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, ‘চুয়েটের এই মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমরা গর্বিত। তাঁরা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করবেন এবং বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সক্ষম হবেন।’

ড্রোন প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে। চীনসহ বিভিন্ন দেশ কৃষিক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াচ্ছে। তবে সামরিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডেও ড্রোন ব্যবহৃত হচ্ছে। তাই প্রযুক্তির ইতিবাচক ও মানবকল্যাণমূলক ব্যবহারে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘প্রযুক্তি একটি উপকারী সেবক, কিন্তু বিপজ্জনক প্রভু। আমরা যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করবে। আর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে এর সুফল ভোগ করতে পারব।’

শিক্ষার্থীদের আরও সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, প্রকল্প বাস্তবায়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে তাঁদের আরও অর্থ ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজন। ড্রোনটির সক্ষমতা প্রমাণিত হলে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরা হবে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ ও সুপারিশও করা হবে। পাশাপাশি তুরস্কে অবস্থানকালে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহায়তা পাওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা যেমন মৎস্যজীবীদের পাশে দাঁড়াই, বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসি, তেমনি দেশের মেধাবী সন্তানদের পাশেও থাকতে চাই। কারণ, তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ। তাঁদের নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি।’

আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবন প্রশংসিত হলে ভবিষ্যতে আরও সহায়তার চেষ্টা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ড্রোনটি তৈরির কাজ করছেন। সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ভিটল ড্রোনের ব্যবহার বাড়লেও বাংলাদেশে এ প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই তাঁদের উদ্যোগ।

দলটির দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামে তাঁদের উদ্ভাবিত ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন। এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। আকাশে ওঠার পর সাধারণ উড়োজাহাজের মতো সামনের দিকে চলতেও সক্ষম হবে।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। কার্বন ফাইবার ও বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণ দিয়ে এটি তৈরি করা হচ্ছে। ড্রোনটির পরিকল্পিত সর্বোচ্চ মালামাল বহনক্ষমতা ১৫ কেজি। এটি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারবে বলে জানিয়েছেন তাঁরা।

ড্রোনটিতে পিক্সহক ৬সি ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার, জিপিএস ও টেলিমেট্রি ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের দাবি, এসব প্রযুক্তির সমন্বয়ে ড্রোনটি দূরনিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গন্তব্যে পৌঁছে মালামাল সরবরাহ করে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসতে পারবে।

রাশিদ আবরার আজমাইন বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি ড্রোন তৈরি করা, যা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে এই প্রযুক্তি কৃষি, চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

শিক্ষার্থীরা জানান, দেশীয় প্রযুক্তিতে তুলনামূলক কম খরচে ড্রোনটি উৎপাদন করা গেলে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ, কৃষিকাজ এবং শহরাঞ্চলে দ্রুত পণ্য পরিবহনে এটি ব্যবহার করা সম্ভব হবে।

ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরির পরিকল্পনাও রয়েছে দলটির। পাশাপাশি চুয়েটে একটি স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা।

আরও পড়ুন

স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার

যে কারণে ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানান দলনেতা রাশিদ আবরার আজমাইন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমজে

  • চট্টগ্রাম
  • ডিসি
  • চুয়েট
এ সম্পর্কিত আরও খবর
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি
সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা 
ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা 
৩ বিলিয়ন ডলারের ইডিসিএফ ও অগ্রাধিকার প্রকল্পে বাংলাদেশ-কোরিয়ার নতুন উদ্যোগ
৩ বিলিয়ন ডলারের ইডিসিএফ ও অগ্রাধিকার প্রকল্পে বাংলাদেশ-কোরিয়ার নতুন উদ্যোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X