দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামনে রেখে ‘কঠোর মূল্য’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আজ সারা দেশে আরও ১০টি উন্নত ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২টি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে তেহরান।
ইরানি কর্মকর্তাদের দাবি, ভূপাতিত ড্রোনগুলোর বেশিরভাগই হারমিস মডেলের, যা ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বলে তারা অভিযোগ করেছে।
ইরানি কর্তৃপক্ষ বলছে, এটি পূর্ণমাত্রার প্রতিরোধের সময়। তারা জোর দিয়ে বলছে, এখনো তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা ব্যবহার করা হয়নি। উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডার এখনও মোতায়েন করা হয়নি বলে দাবি করা হয়েছে।
কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগামী দিনগুলোতে ‘ভারী মূল্য’ দিতে হবে।
ইরানের নেতারা এই সংঘাতকে আগের যেকোনো উত্তেজনার চেয়ে ভিন্ন হিসেবে তুলে ধরছেন। তাদের ভাষ্য, এটি অস্তিত্বের লড়াই। এখানে পিছু হটা, আপস বা আত্মসমর্পণের সুযোগ নেই। নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং দেশের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার লক্ষ্যেই তারা লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছে তেহরান।
সূত্র- আল জাজিরা
এমএস/