দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ-এর মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে শক্তি প্রয়োগ এবং এর জবাবে ইরানের পাল্টা হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আজকের সামরিক উত্তেজনায় আমি নিন্দা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ এবং পরবর্তীতে ইরানের পাল্টা হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে।’
তিনি সদস্য রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান। জাতিসংঘ সনদে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বা ব্যবহার নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে।
মহাসচিব অবিলম্বে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বলেন, ‘সংঘাত অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার ভয়াবহ প্রভাব পড়বে বেসামরিক জনগণ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর।’ তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।
গুতেরেস আরও বলেন, ‘আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের বিকল্প নেই।’ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সনদই ভিত্তি—এ কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
এমএস/