দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের ঘটনা ঘটে।
প্রথমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা পাঁচ শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য জানায়। পরে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে বলে জানানো হয়।
হামলার সময় বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএস/