দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে বার্তাসংস্থা রয়টার্স।
শনিবার তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, সকালের হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার ও ইরানের গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। একপর্যায়ে ওই অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নেয়। হামলার লক্ষ্য ছিল ইরান প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা। তবে হামলার চূড়ান্ত ফলাফল এখনো স্পষ্ট নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি বড় কোনো সমস্যা নয়।’
এমএস/