দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ওপর কোনো হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো হলে শত্রুপক্ষের জন্য তা হবে অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতা।
সাম্প্রতিক সহিংসতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি বাড়ানোর পর এ মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে নাসিরজাদেহ বলেন, ইরানের বিরুদ্ধে হুমকি বাস্তব রূপ নিলে পূর্ণ শক্তি নিয়ে দেশ রক্ষা করা হবে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে।
তিনি আরও বলেন, ইরানে হামলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করবে, তাদেরও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা ইতোমধ্যে মেরামত করা হয়েছে। পাশাপাশি ইরানের সামরিক উৎপাদন সক্ষমতা আগের চেয়ে আরও বেড়েছে বলেও দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: আল জাজিরা
এমএস/