দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর পাকিস্তান তা স্বাগত জানায়। তবে ইসলামাবাদ দ্রুতই বুঝতে পারে, তালেবান সরকার তাদের প্রত্যাশামতো সহযোগিতাপূর্ণ অবস্থান নিচ্ছে না।
পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শীর্ষ নেতৃত্ব ও বহু যোদ্ধা আফগানিস্তানের ভেতরে অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরাও আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ইসলামাবাদের।
বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটার তথ্যানুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে জঙ্গি হামলা প্রতি বছরই বেড়েছে। বিশেষ করে টিটিপি ও বেলুচ বিদ্রোহীদের হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে কাবুল বারবার অভিযোগ নাকচ করে বলেছে, পাকিস্তানে হামলা চালানোর জন্য কোনো জঙ্গিগোষ্ঠীকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
আফগান তালেবান আবার পাল্টা অভিযোগ করে বলছে, তাদের শত্রু ইসলামিক স্টেটের যোদ্ধাদের পাকিস্তান আশ্রয় দিচ্ছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স
এমএস/