• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এতে প্রতিবছর দেশটির শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে চিকিৎসকেরা জানান, ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’—এমন যুক্তিতে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি নেই বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের এ অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করে একের পর এক নির্দেশ জারি করছে তালেবান সরকার। কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধের সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে স্থানীয় চিকিৎসকদের কর্নিয়া প্রতিস্থাপনের প্রশিক্ষণ দেওয়ার কয়েক মাস পর এ নিষেধাজ্ঞা এল। একটি চিকিৎসাসেবামূলক দাতব্য সংস্থা এ প্রশিক্ষণে সহায়তা করেছিল।

চিকিৎসকেরা বলছেন, আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক চাহিদা রয়েছে। বিস্ফোরণ ও বিভিন্ন দুর্ঘটনায় চোখের ক্ষতি হওয়া রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে এ অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাবুলের নূর আই হাসপাতালের চিকিৎসক নূর জামান হাশিম বলেন, তালেবানের নির্দেশে কর্মসূচি বন্ধ হওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে তাঁদের হাসপাতালে ৯০টি কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল।

তিনি বলেন, হাসপাতালে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা বাড়ছে। তাঁদের বেশির ভাগই তরুণ। আঘাত, বিস্ফোরণ ও ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তাঁরা দৃষ্টিশক্তি হারিয়েছেন।

নূর জামান হাশিম বলেন, ‘দশকের পর দশক ধরে চলা সহিংসতায় আফগানিস্তানের স্বাস্থ্যসেবা অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ আমাদের নেই। স্থানীয়ভাবেও প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় কর্নিয়া পাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘তালেবান মৌখিকভাবে আমাদের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে। কঠোর শাস্তির ঝুঁকি থাকায় কেউ তাদের নির্দেশ অমান্য করার সাহস পাচ্ছেন না।’

যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা (অ্যাপনা) ২০১৭ সাল থেকে পাকিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য বিনা মূল্যে কর্নিয়া সরবরাহ করে আসছে। অঙ্গদানের মাধ্যমে এসব কর্নিয়া সংগ্রহ করা হয়।

চলতি বছরের শুরুর দিকে সংস্থাটি আফগানিস্তানেও এ কার্যক্রম সম্প্রসারণ করে। এর আওতায় দেশটিতে ১৫০টিরও বেশি অস্ত্রোপচার করা হয়। কর্নিয়া প্রতিস্থাপনের অস্ত্রোপচার পরিচালনার জন্য আফগানিস্তানের তিনজন চক্ষু বিশেষজ্ঞকে পাকিস্তানের পেশোয়ারে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইসরায়েলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহুর জোট

ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা, ছয় বছর পর মোদির নিরাপত্তা ভাবমূর্তিতে চ্যালেঞ্জ

অ্যাপনার কর্নিয়া কর্মসূচির প্রধান এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জাফফার মির ফাউন্ডেশনের প্রধান ডা. ফাওয়াদ জাফফার বলেন, ‘২০১৭ সাল থেকে আমরা পাকিস্তানে বিনা মূল্যে কর্নিয়া পাঠিয়ে আসছি। এতে উপকৃত হয়েছেন ১০ হাজার মানুষ।’

তিনি আরও বলেন, ‘প্রায় চার মাস আগে আমরা আফগানিস্তানেও এ কর্মসূচি সম্প্রসারণ করি। দেশটিতে শত শত মানুষের কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন ছিল। তবে তালেবানের নির্দেশনার কারণে এ কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।’

এমএস/

  • তালেবান
এ সম্পর্কিত আরও খবর
আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ, মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ
আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ, মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ
তালেবান শাসনে আফগানিস্তান: মানবিক ও মানবাধিকার সংকটে বিপর্যস্ত লাখো মানুষ
তালেবান শাসনে আফগানিস্তান: মানবিক ও মানবাধিকার সংকটে বিপর্যস্ত লাখো মানুষ
পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান
পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান
পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান, সীমান্তে নতুন করে উত্তেজনা
পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান, সীমান্তে নতুন করে উত্তেজনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X