• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ জুলাই ২০২৬, ১১:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান সীমান্তবর্তী বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। এতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা চারটি ড্রোন ভূপাতিত করেছে এবং আরও কোনো উসকানিমূলক পদক্ষেপের ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছে। তবে হামলার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রোববার পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালানোর পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই হামলায় ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হন।

গত অক্টোবরে কয়েক সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনায় সেই পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। যদিও তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

অন্যদিকে কাবুলের দাবি, ইসলামাবাদ বিনা উসকানিতে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করছে। পাকিস্তান অবশ্য বলছে, তাদের অভিযান কেবল সশস্ত্র জঙ্গিদের লক্ষ্য করেই পরিচালিত হয়।

তালেবান সরকারের দাবি, রোববারের পাকিস্তানি হামলায় আবাসিক এলাকায় বোমা হামলা চালানো হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬০ জনের বেশি। কাবুল এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ ও ‘নৃশংস’ হামলা বলে আখ্যা দিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার বলেন, সীমান্ত এলাকায় স্থল অভিযান ও পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে বিমান হামলা চালিয়ে ২৯ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে। তার ভাষ্য, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

তবে উভয় পক্ষের হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

দেশে ফিরতে দিচ্ছে না ভেনেজুয়েলা সরকার: মাচাদো

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের বহু মানুষ নিহত হয়েছেন। ফেব্রুয়ারিতে সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন মানুষ প্রাণ হারান। মার্চে কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার অভিযোগ ওঠে। আর জুনের শুরুতে পাকিস্তানের আরেক দফা বিমান হামলায় ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার দাবি করা হলেও তালেবান সরকার জানিয়েছিল, ওই হামলায় ১৩ জন বেসামরিক মানুষ, যাদের বেশিরভাগই শিশু, নিহত হয়।

সূত্র: বিবিসি

এমএস/

  • পাকিস্তান
  • আফগানিস্তান
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার
পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার
করাচিতে রেঞ্জার্স ক্যাম্পে হামলায় নিহত ৩ আধাসামরিক সদস্য
করাচিতে রেঞ্জার্স ক্যাম্পে হামলায় নিহত ৩ আধাসামরিক সদস্য
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানও
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানও
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।