• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলের হামলায় লেবানন–সিরিয়া সীমান্তে চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি যানবাহনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, নিহতদের একজন ছিলেন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ।

ইসরাইলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছে, লেবাননে অবস্থানরত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

ইসরাইলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, লেবাননের মাজদাল আনজার এলাকায় এই বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় এখনো ফিলিস্তিনি ইসলামিক জিহাদ কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ একটি সশস্ত্র সংগঠন, যা গাজায় হামাসের সঙ্গে মিলিতভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী **হিজবুল্লাহ**রও মিত্র। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলা শুরু করে।

ইসরাইল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সেই চুক্তি লঙ্ঘন করে ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির পর এক বছরে ইসরাইলি বাহিনী ১০ হাজারের বেশি আকাশ ও স্থল হামলা চালিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত নভেম্বরে জানায়, যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ২১ জন নারী ও ১৬ জন শিশু। একই সময়ে অন্তত ১১ জন লেবাননি বেসামরিক নাগরিককে ইসরাইলি বাহিনী অপহরণ করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত মাসে লেবানন জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ইসরাইলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায় এবং দেশটি থেকে সম্পূর্ণভাবে সরে যেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে। অভিযোগে বলা হয়, শুধু ২০২৫ সালের শেষ তিন মাসেই ইসরাইল লেবাননের সার্বভৌমত্ব অন্তত ২ হাজার ৩৬ বার লঙ্ঘন করেছে।

আরও পড়ুন

ইউক্রেন ছাড়ার সময় সাবেক জ্বালানিমন্ত্রী আটক

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির

এ ছাড়া ইসরাইল এখনো লেবাননের ভূখণ্ডের পাঁচটি এলাকা দখল করে রেখেছে, যার ফলে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরতে পারছে না।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • ইসরায়েল
এ সম্পর্কিত আরও খবর
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
দক্ষিণ লেবাননের বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
দক্ষিণ লেবাননের বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
লেবাননের সীমানায় আইডিএফের গুলিতে এক ইসরায়েলি নিহত
লেবাননের সীমানায় আইডিএফের গুলিতে এক ইসরায়েলি নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।