• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রেকর্ড সাড়ে পাঁচ হাজার ডলারের মাইলফলক অতিক্রমের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। মুনাফা তুলে নেয়ার প্রবণতা বাড়ায় এই মূল্যবান ধাতুর দাম কমে গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৭ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৯২ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৬ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৯৮৫ ডলারে নেমে এসেছে। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছায়।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক ঊর্ধ্বগতির পর বাজারে কিছুটা স্থিতিশীলতা স্বাভাবিক। তবে স্বর্ণের দাম এখনো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরেক বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘স্বর্ণের দাম বর্তমান স্তর থেকে আরও অনেকটা নামতে পারে। তবে পরবর্তীতে পুনরুদ্ধার হবে। ২০২৬ সালে স্বর্ণের গড় দাম হবে ৫ হাজার ৩৭৫ ডলার, যা চতুর্থ প্রান্তিকে সর্বোচ্চ ৬ হাজার ৪০০ ডলারে পৌঁছাতে পারে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ১৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৯৯ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে। এর আগে বৃহস্পতিবার রুপা রেকর্ড ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছিল। চলতি মাসে ধাতুটির দাম ৪২ শতাংশ বেড়েছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ১৫ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ২১৬ দশমিক ৫৫ ডলারে নেমেছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১৩ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭৩৭ দশমিক ৫০ ডলারে নেমে আসে।

আরও পড়ুন

ভারতের বাইরে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মার্কিন ঘাঁটি ও রণতরী ২ ঘণ্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

এদিকে শুক্রবার সকালে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। এদিন ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

কে

  • সোনা
  • স্বর্ণ
এ সম্পর্কিত আরও খবর
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কত?
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
ফের কমলো রুপার দামও, ভরি কত?
ফের কমলো রুপার দামও, ভরি কত?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।