• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভারতে বুনো হাতির তাণ্ডব, ৯ দিনে নিহত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে একটি বুনো হাতির হামলায় গত ৯ দিনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে এখনো হাতিটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কর্মকর্তারা জানান, ১ থেকে ৯ জানুয়ারির মধ্যে পশ্চিম সিংভূম জেলার চাইবাসা ও কোলহান বনাঞ্চলে এসব ঘটনা ঘটে। এলাকাটি এশিয়ার অন্যতম বৃহৎ শালবনের অংশ। দীর্ঘদিন ধরেই সেখানে মানুষ ও হাতির সংঘাতের ঘটনা ঘটছে। বনভূমি কমে যাওয়া, আবাসস্থল খণ্ডিত হওয়া এবং হাতির চলাচলপথের আশপাশে মানুষের বসতি বাড়াকেই এর মূল কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

হাতিটিকে খুঁজে বের করতে ও ধরতে ১০০ জনের বেশি বনকর্মী নিয়ে বড় ধরনের অভিযান চলছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার কুলদীপ মীনা বলেন, ‘এটি নজিরবিহীন ঘটনা। এই অঞ্চলে প্রথমবারের মতো একটি পুরুষ হাতির সঙ্গে এমন ধারাবাহিক মৃত্যুর ঘটনা যুক্ত হলো।’ তিনি জানান, নতুন প্রাণহানি ঠেকাতে পুরো এলাকাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমার জানান, নিহতদের মধ্যে একজন বনকর্মীও রয়েছেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন।

বেশিরভাগ ঘটনা ঘটেছে রাতে। ধানক্ষেত ও গোলাঘরে রাখা ফসল পাহারা দেওয়ার সময় অনেকেই হাতির আক্রমণের শিকার হন, যা গ্রামীণ ভারতে একটি সাধারণ চর্চা।

বোদিজারি গ্রামে ৩৪ বছর বয়সী মঙ্গল সিং হেমব্রম কাজ শেষে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে নিহত হন। বিরসিংহ হাটু গ্রামে ৬২ বছর বয়সী উর্দুব বাহোদা মাঠ পাহারা দেওয়ার সময় প্রাণ হারান। একই রাতে পাশের গ্রামে নিজের বাড়ির বাইরে ঘুমানোর সময় ৪২ বছর বয়সী বিষ্ণু সুন্ডিকে পিষে মারে হাতিটি।

৫ জানুয়ারি আরেক ঘটনায় কুন্দ্রা বাহোদা ও তার দুই সন্তান, ছয় বছরের কোডামা ও আট বছরের সামু নিহত হয়। কুন্দ্রার স্ত্রী পুন্ডি জানান, তিনি আহত দুই বছরের মেয়েকে নিয়ে পালাতে পারলেও পরে জানতে পারেন স্বামী ও দুই সন্তান মারা গেছে।

বন কর্মকর্তারা জানান, হাতিটি তুলনামূলক তরুণ, দ্রুত চলাচল করে এবং ঘন ঘন অবস্থান বদলায়, বিশেষ করে রাতে। এতে তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয়দের সতর্ক করতে ঢোল বাজিয়ে সংকেত দেওয়া হচ্ছে এবং রাতে বাইরে না যেতে ও ঘরের বাইরে না ঘুমাতে পরামর্শ দেওয়া হয়েছে।

কুলদীপ মীনা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি বর্তমানে প্রজনন পর্যায়ে রয়েছে। এ সময় পুরুষ হাতির শরীরে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যাওয়ায় তারা বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। সাধারণত ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই আচরণ কমে আসে।

আরও পড়ুন

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

অর্থনৈতিক সংকট ও বাড়তে থাকা দারিদ্র্যই ইরানের বিক্ষোভের মূল কারণ

ইরান নিয়ে কঠোর বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র, সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

কর্মকর্তারা আরও জানান, হাতিটি সম্ভবত দলছুট হয়ে পড়েছে। তাই তাকে খুঁজে বের করে নিরাপদে বনে ফিরিয়ে অন্য হাতিদের সঙ্গে যুক্ত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

সূত্র-বিবিসি

এমএস/

  • হাতি
এ সম্পর্কিত আরও খবর
হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ
হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ
বিদ্যুৎ বিলের ‘৫ টাকা নিয়ে হাতাহাতি’, প্রাণ গেল ছোট ভাইয়ের
বিদ্যুৎ বিলের ‘৫ টাকা নিয়ে হাতাহাতি’, প্রাণ গেল ছোট ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ও জুনায়েদের সমর্থকদের হাতাহাতি
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ও জুনায়েদের সমর্থকদের হাতাহাতি
ঝিনাইদহে ২ প্রার্থীর সমর্থকদের হাতাহাতির জেরে হামলা
ঝিনাইদহে ২ প্রার্থীর সমর্থকদের হাতাহাতির জেরে হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।