• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরান নিয়ে কঠোর বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র, সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ‘খুবই শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বিকল্পের মধ্যে সামরিক হস্তক্ষেপও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও বিষয়টি পর্যালোচনা করছে। আমাদের সামনে কিছু খুব শক্ত বিকল্প আছে। আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব।’ তিনি আরও বলেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব যোগাযোগ করে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে এবং একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।’

এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে রোববারই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ও জাহাজ বৈধ লক্ষ্যবস্তু হবে।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিলে ইরানে বিক্ষোভ শুরু হয়। ইরানি মুদ্রার বড় ধরনের দরপতন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শাসনব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে রূপ নেয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সহিংসতায় অন্তত ১০৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। তবে দেশের বাইরে থাকা বিরোধী কর্মীরা বলছেন, নিহতের সংখ্যা আরও বেশি এবং এতে শতাধিক বিক্ষোভকারী রয়েছে। একই সঙ্গে সারা দেশে ৭২ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাগুলো।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার বলেন, তার সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত। তবে তিনি ‘দাঙ্গাকারী’ ও ‘সন্ত্রাসী শক্তি’কে সহিংসতা থেকে বিরত রাখার আহ্বান জানান। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অস্থিরতা উসকে দিচ্ছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ইরান বিষয়ে করণীয় ঠিক করতে ট্রাম্প মঙ্গলবার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আলোচ্য বিকল্পগুলোর মধ্যে সামরিক হামলা, সাইবার আক্রমণ, নতুন নিষেধাজ্ঞা এবং সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে অনলাইনে সহায়তা দেওয়ার বিষয় রয়েছে।

আরও পড়ুন

ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করে ট্রাম্পের পোস্ট

জাতিসংঘের ‘বৈশ্বিক আদালতে’ রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু আজ

ট্রাম্প আরও জানান, ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়ে তিনি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট এর আগেও ইরানে ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • ইরান
  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।