দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন বছরের শুরুতেই ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহারের একটি কথিত অডিও বার্তা সম্প্রতি সামনে এসেছে। ওই অডিওতে তিনি দাবি করেছেন, ভারতে হামলার জন্য কয়েক হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত রয়েছে।
অডিও বার্তায় মাসুদ আজহার বলেন, ‘একটা, দুটো বা হাজার নয়, এবার কয়েক হাজার আত্মঘাতী হামলার মাধ্যমে ভারতকে উড়িয়ে দেওয়া হবে।’ এ বক্তব্যকে ঘিরে ভারতজুড়ে চাঞ্চল্য তৈরি হলেও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ বলছে, এটি মূলত হুমকিমূলক প্রচারণা।
ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, জইশ-ই-মহম্মদের সাংগঠনিক দুর্বলতা এবং সদস্যদের মনোবল ধরে রাখতেই এমন অডিও বার্তা ছড়ানো হয়েছে। তারা মনে করছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠনটির ওপর চাপ বাড়ায় আতঙ্ক থেকেই মাসুদ আজহার এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এমএস/