• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মার্কিন তল্লাশির মুখে তেল ট্যাংকার, পাহারায় রাশিয়ার নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনীর অনুসরণের মুখে থাকা একটি তেল ট্যাংকারকে নিরাপত্তা দিতে আটলান্টিক মহাসাগরে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বিবিসির সহযোগী মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ট্যাংকারটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থান করছে। জাহাজটি অতীতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করলেও বর্তমানে এতে কোনো তেল নেই বলে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি নিষেধাজ্ঞা ভেঙে ইরানি তেল পরিবহন করেছে।

আগে ‘বেলা ওয়ান’ নামে পরিচিত ট্যাংকারটি পরে নাম বদলে ‘ম্যারিনেরা’ করা হয় এবং গায়ানার পতাকা বাদ দিয়ে রাশিয়ার পতাকায় নিবন্ধিত হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিকে ঘিরে রাশিয়া একটি সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে।

গত মাসে ক্যারিবীয় সাগরে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাওয়ার সময় মার্কিন কোস্টগার্ড সেটিতে ওঠার চেষ্টা করে। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজ জব্দের জন্য তাদের কাছে আদালতের অনুমতিও ছিল। পরে জাহাজটি হঠাৎ দিক পরিবর্তন করে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। একই সময়ে ওই অঞ্চলে একাধিক মার্কিন সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টারও দেখা যায়।

রাশিয়া জানিয়েছে, জাহাজটিকে ঘিরে পরিস্থিতি তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে জাহাজটি ডুবিয়ে না দিয়ে দখলে নেওয়ার পরিকল্পনাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও সংশ্লিষ্ট কার্যক্রম মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তাদের আছে।

আন্তর্জাতিক আইনে কোনো দেশের পতাকাবাহী জাহাজ সেই দেশের সুরক্ষার আওতায় পড়ে। তবে সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষকদের মতে, নাম ও পতাকা বদলালেও জাহাজটির পরিচয় ও নিষেধাজ্ঞার ইতিহাস পরিবর্তন হয় না। ফলে যুক্তরাষ্ট্র চাইলে আইন প্রয়োগমূলক পদক্ষেপ নিতে পারবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর আটলান্টিকে আন্তর্জাতিক জলসীমায় রুশ পতাকাবাহী জাহাজ হিসেবে ট্যাংকারটি আইন মেনেই চলাচল করছে। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ জাহাজ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে অস্বাভাবিক মাত্রায় নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন

গ্রিনল্যান্ড কেন চান ট্রাম্প? কেনই বা এত গুরুত্বপূর্ণ দ্বীপটি?

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের সাম্প্রতিক মার্কিন অভিযানের পর এই তেল ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

এমএস/

  • রাশিয়া
এ সম্পর্কিত আরও খবর
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ট্রাম্প–হেগসেথের কড়া বার্তা: রাশিয়া ইরান-যুদ্ধে যুক্ত হলে হবে জটিল পরিস্থিতি
ট্রাম্প–হেগসেথের কড়া বার্তা: রাশিয়া ইরান-যুদ্ধে যুক্ত হলে হবে জটিল পরিস্থিতি
ইরান-রাশিয়ার সামরিক সহযোগিতা চলমান থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
ইরান-রাশিয়ার সামরিক সহযোগিতা চলমান থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।