• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলমান বিক্ষোভের মধ্যে আজ বুধবার (৭ জানুয়ারি) ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট গণমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মিজান জানিয়েছে, ‘দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করার মাধ্যমে মোসাদ গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আলি আরদেসতানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’ গত চার কয়েক দশক ধরে ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব চলছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে সম্প্রতি নিজ দেশের বহু নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। বিশেষত চলতি বছরের মধ্যে এ ধরনের ফাঁসির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুন মাসে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ফাঁসির ঘটনা বেড়েছে। এদিকে ইরানের অর্থনৈতিক দুরাবস্থা ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ২৭টি প্রদেশে এবং ৯২টি শহরে ছড়িয়ে পড়েছে। টানা দশদিন ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে দুই হাজারের বেশি আন্দোলনকারীকে। ইরান নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করে সতর্ক করেছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বে স্পষ্ট হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেয়া হতে পারে। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। কোনোভাবেই থামছে না ইরানের বিক্ষোভ। টানা দশম দিনের মত বিক্ষোভের কেন্দ্রবিন্দু তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদাররা আন্দোলন চালিয়ে গেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামানের ব্যবহার করেছে স্থানীয় নিরাপত্তাবাহিনী। তেহরানে শুরু হওয়া এ বিক্ষোভ দ্রুত ছড়িয়েছে দেশব্যাপী। বর্তমানে দেশটিএ অন্তত ২৭টি প্রদেশে এবং ৯২টি শহরে আন্দোলন দেখা গেছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, দশদিনে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনী। দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। চলমান আন্দোলনের মধ্যেই নতুন প্রতিরক্ষা কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা লালরেখা এবং এগুলো অতিক্রম করলে স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করা হবে। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, কেবল রীতিমতো প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো বাস্তব হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে। যেকোনো হস্তক্ষেপ বা দেশজুড়ে স্থিতিশীলতার উপর আঘাতকে উপযুক্ত, লক্ষ্যভিত্তিক এবং সংকল্পবদ্ধ প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে। ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কানির অভিযোগে অভিযুক্ত করেছেন। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এর মধ্যেই, ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌছে গেছে ইরানের মুদ্রা রিয়াল। মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে রিয়াল নতুন রেকর্ডে ডলারের বিনিময় হার প্রায় ১৫ লাখ রিয়াল, ইউরো প্রায় ১৭ লাখ রিয়াল এবং পাউন্ড প্রায় দুই কোটি রিয়াল। ইরানে সরকারি ভর্তুকি পরিবর্তনের পর খাদ্যপণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। রান্নার তেল, চিজ ও মুরগির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু মৌলিক জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

কে

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ল দুগ্ধজাত পণ্যের দাম

  • ইসরায়েল
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় আঘাত হানার অস্ত্র তৈরি করেছে ইরান: আইআরজিসি
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় আঘাত হানার অস্ত্র তৈরি করেছে ইরান: আইআরজিসি
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠনের সুযোগ নেই: ইয়ার লাপিদ
নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠনের সুযোগ নেই: ইয়ার লাপিদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X