• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় ট্যাভার্নে গুলিতে নিহত ৯  

দেশ টিভি ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২৫, ২২:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে বেকার্সডাল এলাকায় একটি ট্যাভার্নে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান (ম্যানহান্ট) চালাচ্ছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশ জানায়, রোববার রাত ১টা স্থানীয় সময় প্রায় ১২ জন সশস্ত্র ব্যক্তি দুটি গাড়িতে করে এসে ট্যাভার্নে ঢুকে নির্বিচারে গুলি চালায়। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আতঙ্কে মানুষজন পালানোর সময়ও হামলাকারীরা গুলি চালাতে থাকে।

প্রাদেশিক পুলিশের উপকমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা স্থানীয় গণমাধ্যমকে বলেন, হামলাটি ছিল সম্পূর্ণ উসকানিহীন। হামলাকারীরা পিস্তল ও একটি একে–৪৭ রাইফেল ব্যবহার করে। তিনি জানান, দু’জন নিহত হন ট্যাভার্নের বাইরে পালানোর সময় এবং আরেকজন নিহত ব্যক্তি ছিলেন একজন ট্যাক্সিচালক, যিনি সেখানে যাত্রী নামাতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দা নোকুথুলা ভুকওয়ানা জানান, গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, আমরা দরজা খুলতেই দেখি বহু মানুষ মেঝেতে পড়ে আছে। কেউ পুলিশ ডাকছিল, কেউ অ্যাম্বুলেন্স। আহতদের ক্লিনিকে নেওয়ার জন্য আমাদের হুইলবারো ব্যবহার করতে হয়েছে।

এলাকার আরেক বাসিন্দা জানান, বেকার্সডালে রাতে গুলির শব্দ যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। অপরাধীরা যা খুশি তাই করে। সন্ধ্যা নামলেই আমরা বুঝে যাই, গুলি চলবে এটা আমাদের কমিউনিটিকে আতঙ্কিত করে তুলছে বলেন তিনি।

স্থানীয় পৌরসভার ডেপুটি মেয়র নন্টোম্বি মোলাতলেগি জানান, আতঙ্কের কারণে মানুষ হামলাকারীদের পরিচয় জানাতে ভয় পাচ্ছে। তিনি বলেন, পুলিশ বাহিনী অপর্যাপ্ত ও চাপের মধ্যে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনীর সহায়তা চেয়ে জাতীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে। পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ খুন হয়েছেন। দেশটিতে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও, একই সংখ্যক অবৈধ অস্ত্র চলাচল করছে বলে জানিয়েছে সাউথ আফ্রিকান গানওনার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতায় ৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত

গান ফ্রি সাউথ আফ্রিকার গবেষক ক্লেয়ার টেলর জানান, ২০২০ সালের পর থেকে দেশটিতে গণ-গুলিবর্ষণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে এমন ৮০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যদিও ২০২৫ সালে কিছুটা হ্রাস দেখা গেছে।

সূত্র- বিবিসি

জে আই

  • গুলিবর্ষণ
  • দক্ষিণ আফ্রিকা
এ সম্পর্কিত আরও খবর
ছাত্রদল নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি
ছাত্রদল নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি
রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।