দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে একটি অবৈধ বারে গুলি চালানোর ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যার মধ্যে একটি তিন বছর বয়সী ছেলে।
শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আরও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঘটনায় দায়ি তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে, তবে তাদের পরিচয় জানানো হয়নি।
গুলিবর্ষণ বারের ভেতরে হয়েছিল কি বাইরে, সেটা পুলিশ জানায়নি। স্থানীয়ভাবে ‘শিবিন’ নামে পরিচিত এসব অবৈধ বার সাধারণত নানা অপরাধে যুক্ত থাকে।
দক্ষিণ আফ্রিকা পুলিশের বিবৃতি মতে, নিহত শিশুদের মধ্যে রয়েছে তিন বছর বয়সী ছেলে, বারো বছর বয়সী ছেলে এবং ১৬ বছর বয়সী এক মেয়ে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে, যেখানে প্রতিদিন গড় মৃত্যু হয় প্রায় ৬০ জনের।
সূত্র: সিএনএন
এমএস/