দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারাকাসের রাস্তাগুলো ক্রিসমাস সাজে আলোয় ভেসে থাকলেও সাধারণ মানুষ এখন দুশ্চিন্তা, ভয় এবং হতাশায় দিন কাটাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ার পর সম্ভাব্য সংঘাত নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। এতে অনেক মানুষ আগাম সতর্কতা হিসেবে নিজেদের দৈনন্দিন জীবনেও পরিবর্তন আনছেন।
কারাকাসের এক নারী ভিক্টোরিয়া বলেন, দুই সন্তান বিদেশে চলে যাওয়ার পর তিনি একাই থাকেন এবং বাণিজ্যিক কাজ করেন। গত কয়েক মাস ধরে প্রতিদিনই অনিশ্চয়তায় কাটছে। ‘এখন সবসময়ই প্রশ্ন থাকে সামনে কী হতে পারে, যা আমাকে ঘুমোতে দিচ্ছে না,’ বলেন তিনি। রাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন এবং মোবাইলে সংবাদ দেখে আবার ঘুম আসে না। দুশ্চিন্তার কারণে তিনি ঘুমের বড়ি খেতে শুরু করেছেন এবং কাউকে কথা বলতেও চান না। ‘ভেনিজুয়েলাবাসী পরিশ্রমী মানুষ। আমরা যা পাচ্ছি সেটা পাওয়ার যোগ্য নই,’ বলেন তিনি।
মানসিক প্রভাব কেন্দ্রীয় ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ইয়োরেলিস আকোস্তা বলেন, দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক উত্তেজনা মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। ‘এ বিষয়ে মানুষ কতটা দুশ্চিন্তাগ্রস্ত সেটা তাদের অবস্থান এবং পরিবেশের ওপর নির্ভর করছে,’ বলেন তিনি। সীমান্তবর্তী রাজ্যের মানুষ এবং রাজধানীর মানুষের অনুভূতি আলাদা। আবার দেশের বাইরে থাকা মানুষও পরিস্থিতি ভিন্নভাবে অনুভব করছেন।
তিনি বলেন, সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত যুক্ত থাকা উদ্বেগ বাড়িয়ে দেয়। তাই সীমিত সময়ে বিশ্বাসযোগ্য সংবাদ দেখা এবং নিয়মিত বিরতি দিয়ে দেহ ও মন ঠিক রাখা দরকার।
অন্যদিকে কিছু মানুষ স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ডিসেম্বর মাসে অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ বাড়ায় অনেক মানুষ আনন্দের চেয়ে দুঃখ অনুভব করছেন, কারণ বিদেশে থাকা পরিবারের কথা মনে পড়ে।
সতর্কতা হিসেবে পদক্ষেপ কারাকাসের কিছু বেসরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘জরুরি ব্যক্তিগত কিট’ চেয়েছে, যাতে পানি, শুকনো খাবার, ওষুধ এবং টর্চ থাকে। সরকারি ব্যাখ্যা ভূমিকম্পের মতো পরিস্থিতির জন্য হলেও অভিভাবকরা মনে করছেন এটি যুক্তরাষ্ট্র–ভেনিজুয়েলা উত্তেজনার প্রস্তুতি।
এছাড়া কিছু ব্যবসায়ী পণ্য সরবরাহ নিশ্চিত রাখতে নিয়মিত সড়ক পরিস্থিতি নজর রাখছেন এবং কর্মীদের সাথে জরুরি যোগাযোগ পরিকল্পনা করছেন।
বিচ্ছিন্নতা বাড়ায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনিজুয়েলার ওপর দিয়ে বিমান চালনায় সতর্কতা দিলে কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করে দেয়। এতে ভিক্টোরিয়া বলেন, ‘বিশ্ব যেন আমার ওপর ভেঙে পড়েছে।’ এতে দুই বছর পর ফ্রান্সে থাকা মেয়েকে দেখা করার পরিকল্পনাও স্থগিত হয়েছে।
ব্রাজিলে থাকা প্রকৌশলী লুইস রোসাসও বলেন, পরিবারের কাছে যাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতি তাকে ভ্রমণ থেকে বিরত রেখেছে। ‘এ ধরনের অনিশ্চয়তা মানুষকে উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট করে তোলে। কারণ এগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়, তবে সবকিছুতেই প্রভাব ফেলছে।’
এভাবে রাজনৈতিক উত্তেজনা শুধু দেশের নিরাপত্তাই নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর চাপ সৃষ্টি করছে।
সূত্র: সিএনএন
এমএস/