দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের এক সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ডি সমুদ্র সৈকতে এ নৃশংস বন্দুক হামলা হয়। খবর বিবিসি
প্রতিবেদনে বলা হয়, পুলিশ একাধিক মৃত্যু এবং দুই হামলাকারীকে আটকের বিষয়টি করেছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের মতে, বন্ডি বিচে সংঘটিত গোলাগুলির ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন সে বিষয়ে তারা এখনো কোনো তথ্য দেয়নি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অভিযান চালানো হচ্ছে, কারণ সেখানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থাকতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তবে তাদের আঘাতের মাত্রা এখনো জানা যায়নি। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনাটি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হানুক্কা অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, তারা প্রায় ৫০টি গুলির শব্দ শুনেছেন। স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন (৩০) বলেন, ‘আমি অন্তত ১০ জন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে শুধু রক্ত।’
বিবিসি আরও জানায়, একজন ব্যক্তি, যাকে বন্দুকধারীদের একজন বলে মনে করা হচ্ছে, পুলিশের গুলিতে আহত হয়েছে। আরেকজন, যাকে দ্বিতীয় বন্দুকধারী বলা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সবাইকে বন্ডি সমুদ্রসৈকত এলাকা এড়িয়ে চলতে এবং নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে।
এবি/