• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ, না মানলে জরিমানা ৪০০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া। গত বছরের নভেম্বরে দেশটির হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ঐতিহাসিক এই বিলটি পাশ হয়। চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। খবর রয়টার্স

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বুধবার (১০ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া এই আইনের আওতায় টিকটক, গুগলের ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ ১০টি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ বন্ধ করতে বলা হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা) জরিমানার বিধান করা হয়েছে।

তবে এই শাস্তি কেবল সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য প্রযোজ্য—কোনো নাবালক ব্যবহারকারী বা তার অভিভাবকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

সরকারের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে সাইবার বুলিং, মানসিক চাপ ও অনলাইন হয়রানির কারণে বহু কিশোর-কিশোরী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সেই কারণেই শিশু-কিশোরদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ আইনকে পরিবারগুলোর জন্য ‘গর্বের দিন’ উল্লেখ করে বলেন, ‘এই আইন প্রমাণ করে যে অনলাইন ক্ষতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নিতে পারে। এটি বিশাল পরিবর্তন আনবে। এটি আমাদের দেশের অন্যতম বড় সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। এই সংস্কারের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।’

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকদের মতে, সোশাল মিডিয়া নিষিদ্ধ করা হলে কিশোরদের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হবে এবং তাদের সামাজিক ও পারিবারিক যোগাযোগে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে অভিভাবকদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান অনলাইন পরিবেশ কিশোরদের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের নেতৃত্বাধীন লেবার সরকার বিলটি সংসদে পেশ করলে এর পক্ষে ১০২টি এবং বিপক্ষে মাত্র ১৩টি ভোট পড়ে। বিপুল সমর্থনের মধ্য দিয়েই আইনটি পাশ হয়, যা দেশটির আইন প্রণয়নের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নজির।

নতুন নিয়ম অনুযায়ী, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, এক্স (পূর্বতন টুইটার), রেডিটসহ একাধিক জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্ম যেমন ইউটিউব কিডসকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন

ইতালির মনফালকোনেতে তৃতীয় ইসলামিক সেন্টার বন্ধ ঘোষণা

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ দিয়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী

রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩১

আইন কার্যকর হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কয়েকজন কিশোর-কিশোরী ইতিমধ্যেই এই আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে।

অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, স্পেন, মালয়েশিয়া ও নিউজিল্যান্ডসহ একাধিক দেশ কিশোরদের জন্য অনুরূপ সোশাল মিডিয়া নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

এবি/

  • অস্ট্রেলিয়া
  • সোশ্যাল মিডিয়া
এ সম্পর্কিত আরও খবর
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট
ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।