• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইতালির মনফালকোনেতে তৃতীয় ইসলামিক সেন্টার বন্ধ ঘোষণা

জায়দুল হক সোহেল, ইতালি
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতালির মনফালকোন শহরে আবারও ইসলামিক সেন্টার বন্ধকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সৃষ্টি হয়েছে। শহরের সাবেক মেয়র ও বর্তমান লেগা দলের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্না মারিয়া চিসিন্ত শহরের তৃতীয় এবং শেষ ইসলামিক সেন্টারটি বন্ধের ঘোষণা দিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চিসিন্তের দাবি, ‘জেমাত’ (Dzemat) নামক একটি অ্যাসোসিয়েশনের পরিচালনায় থাকা এই স্থানটি মূলত বাণিজ্যিক ব্যবহারের অনুমোদনপ্রাপ্ত ছিল। তবে সেখানে নিয়মিতভাবে দলবদ্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যা মিউনিসিপ্যাল বিধিমালার পরিপন্থী। এ কারণে কেন্দ্রটি বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও চিসিন্ত অভিযোগ করেন, মনফালকোনের কিছু ইসলামিক কেন্দ্র পশ্চিমা মূল্যবোধবিরোধী বক্তব্য ও মৌলবাদী মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তার ভাষায়, ‘আইনের শাসন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।’

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি (পিডি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, আন্না মারিয়া চিসিন্ত ইচ্ছাকৃতভাবে শহরে সামাজিক উত্তেজনা ও বিভাজন সৃষ্টি করছেন।

ইতালির পার্লামেন্ট সদস্য ও পিডি নেতা দেবোরা সেরাকিয়ানি সতর্ক করে বলেন, ‘মনফালকোনের বর্তমান পরিস্থিতি একটি ‘টাইম বোমা’য় পরিণত হচ্ছে। এটি শুধু মুসলিম কমিউনিটির জন্য নয়, বরং ফিনকান্তিয়েরি শিপইয়ার্ডে কর্মরত হাজারো শ্রমিক ও সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।’

স্থানীয় মুসলিম কমিউনিটি চিসিন্তের অভিযোগগুলোকে বিদ্বেষমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। কমিউনিটির নেতারা জানান, মনফালকোনেতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম বসবাস করলেও শহরে কোনো স্বীকৃত মসজিদ বা উপযুক্ত প্রার্থনাস্থল নেই। ফলে মানুষ বাধ্য হয়ে বিকল্প জায়গায় ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তাদের মতে, উপযুক্ত প্রার্থনার স্থান বরাদ্দ না দিয়ে একের পর এক ইসলামিক সেন্টার বন্ধ করে দেওয়া কার্যত মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকার চর্চার পথে বাধা সৃষ্টি করছে, যা ইতালির সংবিধানের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত ধারার সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ দিয়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী

চীন-রাশিয়ার মহড়ার পর পাল্টা-মহড়া জাপান-যুক্তরাষ্ট্রের

রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩১

এদিকে আন্না মারিয়া চিসিন্ত ঘোষণা দিয়েছেন, জাতীয় পর্যায়ে লেগা দল তথাকথিত ‘অবৈধ ইসলামিক সেন্টার’ বন্ধে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে। বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।

মনফালকোনের সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে ইতালিতে আবারও ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক আইন প্রয়োগের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাধান ও সংলাপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবি/

  • ইতালি
এ সম্পর্কিত আরও খবর
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ইতালি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ইতালি
ইউরোপের একটি দেশে এবার ঈদের ছুটি পাচ্ছে মুসলিম শিক্ষার্থীরা
ইউরোপের একটি দেশে এবার ঈদের ছুটি পাচ্ছে মুসলিম শিক্ষার্থীরা
ইতালিতে ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৩৯ 
ইতালিতে ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৩৯ 
ইতালিতে ভিসা জালিয়াতি: দুই বাংলাদেশির কারাদণ্ড
ইতালিতে ভিসা জালিয়াতি: দুই বাংলাদেশির কারাদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।